শৌচাগারে কিট-শিরানের বন্ধুত্ব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিট হেরিংটন ও এড শিরান
কিট হেরিংটন ও এড শিরান

প্রিয় বন্ধুটির সঙ্গে কোথায় প্রথম দেখা বা পরিচয় হয়েছিল মনে আছে? হয়তো ক্লাসে, কিংবা ক্যানটিনে। হয়তো খেলার মাঠে নয়তো পথে। অনেকেই এমন উত্তর দিতে পারেন। কিন্তু বিখ্যাত মার্কিন টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’ তারকা ব্রিটিশ অভিনেতা কিট হেরিংটন দিলেন আজব এক উত্তর। এমিজয়ী গায়ক এড শিরানের সঙ্গে নাকি শৌচাগারেই তাঁর প্রথম পরিচয় হয়।

সম্প্রতি টিভি অনুষ্ঠান ‘দ্য লেইট লেইট শো উইথ জেমস করডেন’ এ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন নাটকের ‘জন স্নো’ তথা কিট হেরিংটন। সেখানে তিনি এড শিরানের সঙ্গে তাঁর এই অদ্ভুত পরিচয়ের কথা।

কিট জানালেন, একদিন তিনি শৌচাগার থেকে বের হন। এরপর আরেকজন ঢোকেন। তিনি পেছন থেকে হঠাৎ ডেকে জিজ্ঞেস করেন, ‘আপনি কি জন স্নো?’ অন্য কেউ হলে হয়তো ‘হ্যাঁ’ বলেই আলাপটা শেষ করে দিতেন কিট।

কিন্তু কিট হঠাৎ আবিষ্কার করলেন, প্রশ্নটা করেছেন বিখ্যাত ব্রিটিশ গায়ক। কিট বলেন, ‘তিনি ছিলেন এড শিরান। তাই এখন আমরা বন্ধু।’ ইয়াহু সেলিব্রিটি