সংখ্যায় ৯২তম একাডেমি অ্যাওয়ার্ড

৯ ফেব্রুয়ারি (বাংলাদেশ সময় ১০ ফেব্রুয়ারি ভোররাত) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে হলিউডি চলচ্চিত্রের সবচেয়ে জমকালো আসর। সেই রাতে বিশ্ব চলচ্চিত্রের ‘এ’ ক্লাস তারকাদের হাতে উঠবে আকাঙ্ক্ষিত সেই পুরস্কার। অথবা যাঁদের হাতে পুরস্কার শোভা পাবে, তাঁরা রাতারাতি বনে যাবেন ‘এ’ ক্লাস তারকা। এই বেলা জেনে নেওয়া যাক, সংখ্যায় এবারের অস্কার আয়োজন।
৩৮০
২০২০ সালে অস্কারের রাতের খরচ ৩৮০ কোটি টাকা। এই অনুষ্ঠান দেখিয়ে ওই রাতেই এবিসি তুলে নেবে ১ হাজার ২০০ কোটি টাকা।
২৪
হ্যাঁ, বিভিন্ন বিভাগে নেটফ্লিক্স অস্কারের ২৪টি মনোনয়ন লুফে নিয়েছে। ডিজনি আর ফক্স যৌথভাবে পেয়েছে ২৩টি মনোনয়ন। ২০টি মনোনয়ন নিয়ে খুব একটা পিছিয়ে নেই সনি পিকচার্সও।
৮৫০
অস্কার বাদে এক বছরে হলিউডে অন্য যত পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় করে, তার মোট খরচ ৮৫০ কোটি টাকা।

২.৯৬
২০১৯ সালে ২ কোটি ৯৬ লাখ মানুষ সরাসরি দেখেছিল অস্কারের সম্প্রচার।
৮৫
হলিউডের একজন প্রথম শ্রেণির তারকা অভিনেত্রীর গড়ে ৮৫ কোটি টাকা খরচ হয় রেড কার্পেটে ক্যামেরার ফ্ল্যাশের সামনে দাঁড়াতে।
২.৫
প্রথমবার যে নারী তারকা অস্কারের লালগালিচায় পা রাখেন, তার সাজগোজে গড়ে আড়াই কোটি টাকা খরচ হয়।

১৫৫
কেট ব্ল্যানচেট ২০১৪ সালে অস্কারের রেড কার্পেটে যে সাজে এসেছিলেন, তার মোট খরচ হয় ১৫৫ কোটি টাকা। আর এটিই অস্কারের রেড কার্পেটে সবচেয়ে দামি সাজ।
২২
আপনি যদি অস্কার অনুষ্ঠান সরাসরি প্রচারের সময় ৩০ সেকেন্ডের কোনো বিজ্ঞাপন দেখাতে চান, সে ক্ষেত্রে আপনার খরচ হবে কমপক্ষে ২২ কোটি ১০ লাখ টাকা।
৯০
কেউ যদি অস্কার অনুষ্ঠানের রাতের পার্টিতে যোগ দিতে চান, তাহলে তাঁদের পকেট থেকে চলে যাবে ৯০ লাখ টাকা। এটিই বিশ্বের সবচেয়ে দামি পার্টি।

৬১
দ্য হলিউড রিপোর্টার ম্যাগাজিনের প্রথম পাতায় অস্কারের মৌসুমে আপনি যদি কোনো বিজ্ঞাপন ছাপতে চান, তাহলে আপনার খরচ হবে ৬১ লাখ ২০ হাজার টাকা।
আরও একবার মনোনয়ন পাওয়া সেরারা

মনোনয়ন পাওয়া সেরা ছবিগুলো হল: ফর্ড ভি ফেরারি, দ্য আইরিশম্যান, জো জো র্যাবিট, জোকার, লিটিল উইমেন, ম্যারেজ স্টোরি, ১৯১৭, ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড ও বহু আলোচিত প্যারাসাইট. সেরা অভিনেতা বিভাগে মনোনীত শিল্পীরা হলেন অ্যান্টোনিও ব্যান্ডেরাস, লিওনার্দো ডিক্যাপ্রিও, অ্যাডাম ড্রাইভার ও জনাথন প্রাইস। সেরা অভিনেত্রীদের মধ্যে স্কারলেট জোহানসনের পাশাপাশি উপহারের ব্যাগ পাবেন সিনথিয়া এরিভো, সার্শে রোনান, শার্লিজ থেরন ও রেনে জেলওয়েগার। মনোনয়ন জেতা সেরা সহ-অভিনেতারা হলেন টম হ্যাঙ্কস, অ্যান্থনি হপকিন্স, আল পাচিনো, জো পেসি ও ব্র্যাড পিট। সেরা সহ–অভিনেত্রীর তালিকায় আবারও স্কারলেট। তাই দুটি ব্যাগ পাবেন তিনি। আরও আছেন ক্যাথি বেটস, লরা ডার্ন, ফ্লোরেন্স পিউ ও মার্গট রবি।