সন্তানদের অভিভাবকত্ব চান ব্র্যাড পিট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সেপ্টেম্বরে অ্যাঞ্জেলিনা জোলির বিবাহবিচ্ছেদের আবেদনের পর তার আইনি জবাব দিলেন ব্র্যাড পিট। জবাবে আদালতের কাছে পিট তাঁদের ছয় সন্তানের যৌথ অভিভাবকত্ব চেয়েছেন। জোলি চেয়েছিলেন সন্তানদের একক অভিভাবকত্ব। কিন্তু পিটের নতুন এই আবেদনের পর এখন এই তারকা দম্পতির বিচ্ছেদের ঘটনা মোড় নিল ভিন্ন দিকে।
ব্র্যাঞ্জেলিনার ছয় সন্তান ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলোহ, নক্স ও ভিভিয়েন বর্তমানে আছে তাদের মা জোলির কাছে। মাঝে একবার বাবা পিটের সঙ্গে দেখা হয়েছিল তাদের। ভবিষ্যতেও এভাবে চলুক, এটাই চাইছিলেন জোলি। কিন্তু পিট তাঁর সন্তানদের আরও বেশি সময় কাছে পেতে চান। তাই ছয় সন্তানের যৌথ অভিভাবকত্বের আবেদন করেছেন দ্য কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটন অভিনেতা। এখন অভিভাবকত্ব যাবে কার কাছে, সে সিদ্ধান্ত দেবেন আদালত। এ জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। পিপল।