সন্তানদের নিয়ে ব্যস্ত মেল গিবসন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ব্রেভ হার্ট’ মেল গিবসন মনে করেন, সন্তানদের জন্য তিনি খুব ভালো পিতা হতে পারেননি। তবে তিনি এ–ও মনে করেন, এখন তাদের জন্য যা করছেন, তা খুব সামান্য নয়।
৬০ বছর বয়সী এই হলিউড তারকার আট সন্তান। দুজন মায়ের কাছ থেকে এই সন্তানদের উপহার পেয়েছেন তিনি। তিনি বিশ্বাস করেন না যে ‘আদর্শ মা-বাবা’ বলে কিছু আছে, কারণ সব মা-বাবাই তাঁদের সন্তানদের সঙ্গে জীবনের কোনো না কোনো সময় রাগ করেন।
গিবসনের ব্যক্তিগত জীবন খুব সুখকর নয়, ফলে তিনি নিজেকে সাধারণ মানুষের চোখের আড়ালে নিয়ে গেছেন। এখন তিনি চেষ্টা করছেন সন্তানদের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটানোর। বাবার সঙ্গ পেয়ে ভালোই আছে তাঁর সাত সন্তান। প্রথম পক্ষের স্ত্রী রবিন মুরের এই সাত সন্তানের নাম হান্না, ক্রিস্টিয়ান, এডওয়ার্ড, উইলিয়াম, লুইস, মিলো ও টমাস।