সন্তানরা না বললে বিয়ে করতেন না পিট-জোলি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে ব্র্যাড পিট
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে ব্র্যাড পিট

হলিউডের আলোচিত তারকা দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি বছরের পর বছর একসঙ্গে বসবাসের পর অবশেষে বিয়ে করেছেন গত আগস্টে। পিট জানিয়েছেন, শুধু ছয় সন্তানের কারণেই বিয়ে করেছেন তিনি ও জোলি। সন্তানেরা না বললে কখনোই বিয়ে করার পরিকল্পনা ছিল না তাঁদের। 

বিয়ে করলেন পিট ও জোলি

এ প্রসঙ্গে পিট বলেন, ‘আমার সঙ্গে জোলির সম্পর্কটা বিয়ের অনেক ওপরে। তা ছাড়া বিয়ে না হলেও আমরা তো ঠিকই পারিবারিক জীবন কাটাচ্ছিলাম। যখন সন্তানেরা আমাদের বিয়ে করার কথা বলল, তখন আমি ও জোলি ভাবলাম, ব্যাপারটা দারুণ হবে।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে যুক্তরাজ্যের ডেইলি স্টার ডটকম। 

পিট এ–ও জানিয়েছেন, বিয়ের পর ফ্রান্সের শাতো মিরাভালে পরিবারের সবাইকে নিয়ে থাকার পরিকল্পনা করেছেন তিনি।
উল্লেখ্য, ফ্রান্সের শাতো মিরাভালের একটি চ্যাপেলে ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে গত আগস্ট মাসে বিয়ের পর্ব সেরেছেন পিট-জোলি। ২০০৮ সাল থেকেই শাতো মিরাভালকে নিজেদের দ্বিতীয় বাড়ি হিসেবে ব্যবহার করছেন এই দম্পতি।