সবচেয়ে আবেদনময়ী কিগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিগান l ছবি: মিরর
কিগান l ছবি: মিরর

হলিউড যেন অপ্সরাদের স্বর্গরাজ্য। রম্ভা-উবর্শীদের ছড়াছড়ি। এত এত সুন্দরীর ভিড়ে সবচেয়ে সুন্দর, সবচেয়ে আবেদনময়ী খেতাব পাওয়াটা কম আনন্দের নয়। সেই আনন্দেই ভাসছেন মিশেল কিগান। এফএইচএম সাময়িকীর জরিপে বিশ্বের সবচেয়ে আবেদনময়ী নারী নির্বাচিত হয়েছেন এই অভিনেত্রী।
প্রতিবছর জনপ্রিয় এই সাময়িকী জরিপটি করে থাকে। এর ফলাফল নিয়ে পাঠক-ভক্ত ছাড়াও তারকাদের মধ্যেও আগ্রহের কমতি থাকে না। কেনডেল জেনার আর গতবারের বিজয়ী জেনিফার লরেন্সকে হারিয়ে এক নম্বর মনোনীত হয়েছেন কিগান। গতবারের তালিকা থেকে ১৪ ধাপ এগিয়ে চারে উঠে আসেন ডেল কেপ আপটন। সবচেয়ে বড় উল্লম্ফনটা হয়েছে ক্যারোলিন ফ্লাকের। এর আগে দুই বছরে ৪৮ ও ৭০ নম্বরে থাকা ‘এক্স ফ্যাক্টর’ উপস্থাপক জায়গা করে নেন পঞ্চম স্থানে। আইএএনএস।