সবচেয়ে স্টাইলিশ আমাল?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের সেরা স্টাইল কার? এমা ওয়াটসন, কিরা নাইটলি, ভিক্টোরিয়া বেকহাম—এই নামগুলোই বোধ হয় আগে মনে পড়বে। তবে এ বছর নতুন একজন যোগ হয়েছেন এই তালিকায়। তিনি আমাল আলামুদ্দিন।
জর্জ ক্লুনির নববধূ আমাল তাঁর দারুণ সব পোশাকের জন্য প্রশংসা পেয়েছেন আগেই। এবার বোধ হয় সবচেয়ে স্টাইলিশ খেতাবও জিতে নেবেন। ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিটিশ ফ্যাশন অ্যাওয়ার্ড। দর্শকেরা ভোট দিয়ে নির্বাচিত করে নেবেন এ বছরের জন্য সেরা স্টাইলিশ তারকাকে। শোনা যাচ্ছে আমালের জেতার সম্ভাবনা এবার বেশ জোরদার। পুরস্কারের তাকের এক অংশ এবার বোধ হয় আমালের জন্যই ছেড়ে দেবেন ক্লুনি। সূত্র: ইউএস ম্যাগাজিন