সবচেয়ে আবেদনময় পুরুষ 'দ্য রক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোয়াইন জনসন
ডোয়াইন জনসন

পিপল ম্যাগাজিন প্রকাশ করেছে এ বছরের সবচেয়ে আবেদনময়ী পুরুষের নাম। তিনি হলেন হলিউড অভিনেতা ও রেসলার ডোয়াইন জনসন বা ‘দ্য রক’। শুধু ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-ই নয়, ‘সেন্ট্রাল ইন্টেলিজেন্টস’ ও ‘স্যান আন্ড্রেস’-এর মতো ব্লক ব্লাস্টার হিট ছবিগুলোও তাঁকে এই খেতাব পেতে সাহায্য করেছে। আর ‘দ্য রক’ জানালেন তাঁর ক্যারিয়ারের গোপন রহস্য হলো আত্মবিশ্বাস, যা তিনি তাঁর পরিবারের কাছ থেকে পান। এ নিয়ে খুব গর্বিত তিনি।
রেসলিংয়ে ‘রক’ আর বড় পর্দায় আসল নামেই পরিচিত ছয় ফুট পাঁচ ইঞ্চি উচ্চতার এই অভিনেতা। এই ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ তারকা ২০১৬ সালের সবচেয়ে বেশি উপার্জনকারী হলিউড অভিনেতা।
পিপল, ইয়াহু