সবাইকে ছাড়িয়ে সুইফট

সমালোচকদের চোখ এবার কপালে! যাঁকে নিয়ে এত গুঞ্জন, এত বিতর্ক, এত সমালোচনা, সেই মেয়ের রোজগার সবার থেকে বেশি। সম্প্রতি বেশি রোজগেরে তারকাদের একটি তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। সেখানে ১০০ জনের ভেতরে প্রথম নামটি সংগীত তারকা টেলর সুইফটের। গত বছরও যেখানে ছিল কেটি পেরির নাম।
গত বছরের জুন থেকে এ বছরের জুন পর্যন্ত সুইফটের আয় ১৭ কোটি মার্কিন ডলার। এর বেশির ভাগই এসেছে ১৯৮৯ অ্যালবামের প্রচারণা-কনসার্ট থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রে এই অ্যালবামটি বিক্রি হয়েছে ৫০ লাখেরও বেশি। এ ছাড়া অ্যাপল, ডায়েট কোকসহ বিভিন্ন পণ্যের প্রচারে যুক্ত হয়ে তাঁর আয় বেড়েছে আরও অনেক গুণ। সব মিলিয়ে গত বছরের তুলনায় তাঁর এ বছরের আয় দ্বিগুণ।
ফোর্বসের এই তালিকায় মোটা অঙ্কের অর্থ আয় করে আরও নাম উঠেছে গানের দল ‘ওয়ান ডিরেকশন’, মার্কিন মনোবিজ্ঞানী ও লেখক জেমস প্যাটারসন, পর্তুগালের খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো, মার্কিন টিভিব্যক্তিত্ব ও উপস্থাপক ফিল ম্যাগ্রা, মার্কিন অভিনেতা, লেখক ও প্রযোজক কেভিন হার্ট, সদ্য অবসর নেওয়া ফুটবল তারকা লিওনেল মেসি ও সংগীতশিল্পী অ্যাডেলের। দ্য গার্ডিয়ান।