সবার আগে দীপিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুতে কারা যেন রটিয়েছিল, শুটিংয়ের ব্যস্ততার কারণে আসতে পারছেন না দীপিকা পাড়ুকোন। কিন্তু কোথায় কি! বলিউডের দীপিকা পাড়ুকোন যে একদম আগেভাগেই হাজির কান উৎসবে।
কোনো সিনেমার সুবাদে নয়, বিশ্বখ্যাত প্রসাধন প্রস্তুতকারী প্রতিষ্ঠান লরিয়েলের প্রতিনিধি হিসেবে কানে উৎসবের লালগালিচায় অভিষেক ঘটতে চলেছে দীপিকার। এ নিয়ে দ্বিতীয়বারের মতো কানের লালগালিচায় হাঁটবেন এই বলিউড অভিনেত্রী। এর আগে ২০১০ সালে শিভাস রিগ্যালের প্রতিনিধি হিসেবে দীপিকা প্রথম তাঁর ঝলক দেখান বিশ্বের অন্যতম সম্মানজনক এই উৎসবের লালগালিচায়।
এবারের ৭০তম আসরের জন্য এরই মধ্যে কানে পৌঁছে গেছেন দীপিকা। কানে কাটানো প্রথম ভোরের ছবিও তিনি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। কানের নিয়মিত মুখ ঐশ্বরিয়া আর সোনমের আগে হাজির তিনি। তার মানে, অন্তত কানে পৌঁছানোর দিক দিয়ে দীপিকা এবার প্রথম হলেন।