সময়টা ভালো যাচ্ছে না জেনিফার লরেন্সের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস মার্টিনের সঙ্গে সম্পর্কের ইতি টানছেন লরেন্স
ক্রিস মার্টিনের সঙ্গে সম্পর্কের ইতি টানছেন লরেন্স

হ্যাকিং কেলেঙ্কারি দিয়েই শুরু। ব্যক্তিগত খোলামেলা ছবি হ্যাকিং হওয়ার পর ভিডিও হ্যাকিংয়ের আতঙ্ক ছাপিয়ে এবার আরও বড় সংকট, প্রেমিক সংগীতশিল্পী ক্রিস মার্টিনের সঙ্গে ছাড়াছাড়ি। সময়টা আসলেই ভালো যাচ্ছে না অস্কারজয়ী হলিউডের অভিনেত্রী জেনিফার লরেন্সের।

সুদর্শনা এই অভিনেত্রীর সঙ্গে তাঁর প্রেমিক ক্রিস মার্টিনের ছাড়াছাড়ির এ তথ্য এক খবরে জানিয়েছে ইন্দো এশিয়ান নিউজ।

এদিকে, বিশেষ একটি সূত্রের বরাতে পিপল ডটকম জানিয়েছে, ক্রিস মার্টিনের সঙ্গে সম্পর্কের ইতি টানছেন লরেন্স। অথচ ক্রিসের মালিবুর বাড়িতে বেশ কয়েকটি মধুরাতের অভিসারের পর সম্পর্ক যে আরও মধুরতর হচ্ছে তার ইঙ্গিত মিলেছিল লাস ভেগাসে যখন এক সংগীত উৎসবে ক্রিসের গান শুনতে হাজির হয়েছিলেন জেনিফার লরেন্স। এই ভালোবাসার উষ্ণতা তাঁদের ঘিরেছিল অক্টোবরের ২১ তারিখ পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত না আকাশে ঘন হয়ে আসা কালো মেঘের মতো সেই রাতে ক্রিস তাঁর সাবেক প্রেমিকা গিনেথ প্যালট্রোর সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছিলেন। অনেকেই এই প্রীতিভোজের কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের করেছেন। তাহলে আদতে বাদ সেধেছে ক্রিসের পুরোনো প্রেম। গিনেথ প্যালট্রোর সঙ্গে দুদণ্ড মুখোমুখি বসে থাকাটাই শেষ পর্যন্ত দুঃসময় ডেকে আনল লরেন্সের জীবনে।