
>
- সেরা চলচ্চিত্র সম্পাদনার অস্কার অর্জন করেছেন ‘ডানকার্ক’ ছবির জন্য লি স্মিথ।
এবার সেরা চলচ্চিত্র সম্পাদনার অস্কার অর্জন করেছেন ‘ডানকার্ক’ ছবির জন্য লি স্মিথ। অস্কার পাওয়ার পর তিনি ছবির পরিচালক ক্রিস্টোফার নোল্যানকে ধন্যবাদ জানান। দর্শকসারিতে বসে থাকা স্ত্রী আর কন্যাকেও ধন্যবাদ জানান ৫৮ বছর বয়সী এই অস্ট্রেলীয় চলচ্চিত্র সম্পাদক। এটি লি স্মিথের প্রথম অস্কার।
৯০তম একাডেমি অ্যাওয়ার্ডে সেরা সম্পাদনার মনোনয়ন পেয়েছেন জোনাথন এমোস ও পল ম্যকলিস (বেবি ড্রাইভার), লি স্মিথ (ডানকার্ক), টাটিয়ানা এস রিগাল (আই, টনিয়া), সিডনি ওলিনিস্কি (দ্য শেপ অব ওয়াটার), জন গ্রেগরি (থ্রি বিলবোর্ডস আউটসাইট এবিং, মিসৌরি)
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে বাংলাদেশ সময় আজ ৫ মার্চ ভোরে বসেছে ৯০তম একাডেমি অ্যাওয়ার্ডের আসর। গতবারের মতো এবারের আসরও উপস্থাপনা করছেন জিমি কিমেল। বিশ্বের ২২৫টিরও বেশি দেশে এই আয়োজন এবিসি নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। বাংলাদেশের দর্শকেরা স্টার মুভিজ চ্যানেলেও অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারছেন।