সাবেকদের ব্যাপার-স্যাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
(বাঁ দিক থেকে) ক্রিস হামফ্রিস, কিম কার্দাশিয়ান, কানইয়ে ওয়েস্ট, অ্যাম্বার রোজ
(বাঁ দিক থেকে) ক্রিস হামফ্রিস, কিম কার্দাশিয়ান, কানইয়ে ওয়েস্ট, অ্যাম্বার রোজ

কিম কার্দাশিয়ানের বর্তমান স্বামী কানইয়ে ওয়েস্টের সাবেক প্রেমিকা অ্যাম্বার রোজ। কিম যেন রোজের কাছ থেকে খানিকটা কেড়েই নিয়েছিলেন ওয়েস্টকে। এবারে রোজের চোখ পড়েছে কিমের সাবেক স্বামী ক্রিস হামফ্রিসের দিকে। এই দুই সাবেকের সাম্প্রতিক সখ্য নজর কেড়েছে অনেকেরই।

সম্প্রতি হলিউডের একটি পার্টিতে ক্রিসকে পটানোর চেষ্টা করেন অ্যাম্বার। কানইয়ের সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার জন্য কিমকে দায়ী করেছিলেন অ্যাম্বার। গুঞ্জন উঠেছে, প্রেমিককে ছিনিয়ে নেওয়ার প্রতিশোধ নিতেই কিমের সাবেক স্বামী ক্রিসের সঙ্গে সখ্য গড়ে তোলার চেষ্টা করছেন অ্যাম্বার।
মার্কিন মুলুকের পরিচিত চার মুখ অ্যাম্বার রোজ, ক্রিস হামফ্রিস, কিম কার্দাশিয়ান ও কানইয়ে ওয়েস্ট। চারজনের মধ্যে অদ্ভুত যোগাযোগই আছে বলা যায়। টিভি ব্যক্তিত্ব ও অভিনেত্রী কিমের স্বামী র‌্যাপ সংগীতশিল্পী কানইয়ের সঙ্গে ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রেম ছিল গায়িকা ও অভিনেত্রী অ্যাম্বারের। ২০১১ সালে বাস্কেটবল খেলোয়াড় ক্রিস হামফ্রিসকে বিয়ে করেন কিম। তাঁদের সংসার টেকে মাত্র ৭২ দিন। ক্রিসের সঙ্গে বিচ্ছেদের ছয় মাসের মাথায় কানইয়েকে জীবনসঙ্গী নির্বাচন করেন কিম।
ঘনিষ্ঠ সূত্রের বরাতে হলিউড লাইফ ডটকম জানিয়েছে, সম্প্রতি হলিউডের প্লেবয় ম্যানসনের একটি পার্টিতে ক্রিসকে পটানোর চেষ্টা করেন অ্যাম্বার। একে অন্যকে চিনতে পারার পর কুশল বিনিময় করেন ক্রিস ও অ্যাম্বার। হাসি-ঠাট্টায় মেতে ওঠেন তাঁরা। এরপর একসঙ্গে পানশালায় ঢুকে পড়েন। বেশ খানিকটা সময় তাঁরা সেখানেই কাটিয়ে দেন। পুরোটা সময়ই নাকি ক্রিসকে কাছে টানার চেষ্টা করেন অ্যাম্বার।