সাবেকের কাছে প্রত্যাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৫ নভেম্বর নিউইয়র্কের রাস্তায় ক্যামেরায় ধরা পড়েন ব্র্যাডলি কুপার ও ইরিনা শায়েক
ইনস্টাগ্রাম

‘থ্যাংকসগিভিং’ উৎসবে সাবেক প্রেমিক ব্র্যাডলি কুপারের বাসায় গিয়েছিলেন রুশ মডেল ইরিনা শায়েক। তা তিনি যেতেই পারেন। কারণ, ছাড়াছাড়ি হয়ে গেলেও একটা বন্ধনে যে এখনো তাঁরা আবদ্ধ, তাঁদের একমাত্র মেয়ে লে ডি শাইনের লালনপালনের কাজটা তাঁরা একসঙ্গেই করেন। আর উৎসবে মা–বাবাকে একসঙ্গে চাইতেই পারে মেয়ে! তারপরও কেন বাতাসে ভাসছে তাঁদের পুনর্মিলনের খবর! কারণ একটা ছবি।

১৫ নভেম্বর নিউইয়র্কের রাস্তায় ক্যামেরায় ধরা পড়েন দুজন। একজন আরেকজনের হাত ধরে হাঁটছিলেন তাঁরা। ব্র্যাডলি কুপারের মুখে ছিল একচিলতে হাসি। কালো মাস্কে ঢাকা থাকায় ইরিনার মুখ অবশ্য দেখা যায়নি। তবে বিরূপ যে ছিলেন না, এটা অন্তত তাঁর দেহভঙ্গি দেখে বোঝা যাচ্ছিল। এই ছবি বলে দেয়, শুধু কন্যার প্রতি দায়িত্ব পালনের সম্পর্ক এ নয়, আরও বেশি কিছু। সেখান থেকেই এই গুঞ্জন, তবে কি আবার এক হচ্ছেন দুজন? আর থ্যাংকসগিভিংয়ে কুপারের বাড়িতে ইরিনার যাওয়ার খবরে সে গুঞ্জন যেন আরও একটু পাকা হলো!

অবশ্য কানিয়ে ওয়েস্টের সঙ্গে ইরিনার প্রেম নিয়েও গুঞ্জন চলছে। কিম কার্ডাশিয়ানের সঙ্গে বিচ্ছেদের পরে এই র‍্যাপার নাকি ইরিনার সঙ্গে প্রেম করছেন! তবে সম্প্রতি এ–ও জানা গেছে, কিমের কাছেই ফিরে যেতে চান কানিয়ে। তাঁর মতো ইরিনা শায়েকও কি তবে সাবেকের কাছেই ফিরে যাচ্ছেন?

২০০৯ সালে পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে প্রেম হয় রুশ মডেল ইরিনা শায়েকের
ইনস্টাগ্রাম

২০০৯ সালে পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে প্রেম হয় রুশ মডেল ইরিনা শায়েকের। পাঁচ বছর একসঙ্গে থাকার পরে ২০১৫ সালে জানুয়ারিতে তাঁদের বিচ্ছেদ হয়। একই বছরের আগস্টের দিকে তাঁকে ব্র্যাডলি কুপারের সঙ্গে দেখা যায়। চার বছর একসঙ্গে প্রেম করার পর ২০১৯ সালে তাঁদের সম্পর্ক ভেঙে যায়।

২০১৫ সালের আগস্টের দিকে ইরিনা শায়েককে ব্র্যাডলি কুপারের সঙ্গে দেখা যায়
ইনস্টাগ্রাম