সালমা হায়েকের সামনে

এক কথায় মাতিয়ে দিলেন সালমা হায়েক। ‘টেল অব টেলস’ ছবির চমক-লাগানো ট্রেলার দিয়ে আগেই জানান দিয়েছিলেন এবারে কান উৎসবে ছেড়ে কথা কইতে তিনি রাজি নন। এবার ছবির উদ্বোধনী প্রদর্শনীর আগে সংবাদ সম্মেলনে এসেই সালমা দেখালেন কেন তিনি বড় তারকা।
দারুণ প্রাণবন্ত এই তারকাকে প্রশ্ন করার সুযোগ মিলল সকালের সংবাদ সম্মেলনে। তাঁকে প্রথম প্রশ্ন, আপনি কি জানেন, বাংলাদেশে আপনার প্রচুর অনুরাগী?
শুনেই হাসলেন। তারপর বললেন, ‘আশা করছি আমার সামনের ছবিগুলো তারা আরও বেশি পছন্দ করবে।’
প্রথম-আলোর-ক্যামেরায়-বন্ডকন্যাতারপর কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশের অপরূপ ভঙ্গিতে দুই হাত এক জায়গায় মেলালেন।
আলোকচিত্রীদের ঠেলা আর ধাক্কার মধ্যেই সালমাকে পাওয়া গেল ক্যামেরার ফোকাসে। সালমা হায়েক নিজেও সাংবাদিকদের সঙ্গে সেলফি তুলতে ভুললেন না।
‘ডেসপারেডো’ বা ‘টিল ডন টু ডাস্ক’-এর মতো অ্যাকশন ভরপুর ছবিতে যেমন ফ্রিদার মতো সিরিয়াস বায়োপিকেও মেক্সিকান এই অভিনেত্রী প্রমাণ করেছেন নিজেকে।