প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কান উৎসবের লালগালিচায় সেলফি নিষিদ্ধ করার কারণেই হয়তো সালমা হায়েক হঠাৎই ব্যস্ত হয়ে গেলেন সেলফি তোলা নিয়ে। সালমা হায়েক অভিনীত টেল অব টেলস ছবির সংবাদ সম্মেলন তখন শেষ হয়েছে সবে।
বেরিয়ে যাওয়ার পথে সালমাকে ঘিরে ধরলেন অটোগ্রাফ শিকারি সাংবাদিকের দল। তাঁরা হয়তো এই মেক্সিকান তারকার সঙ্গে সেলফি তুলতে চাইবেন কি না ভাবছিলেন। কিন্তু সালমা হায়েকই উল্টো চমকে দিলেন তাঁদের। বেরিয়ে যাওয়ার পথে সটান টেবিলের ওপর আধশোয়া হয়ে সাংবাদিকদের সঙ্গেই তুলে ফেললেন সেলফি। সৌভাগ্যবান কিছু সাংবাদিক শামিলও হয়ে গেলেন সেই ছবিতে। পরে সালমার সেই ঝটিকা সেলফি নিয়ে খবর প্রকাশ করেছে ইউরোপের বেশ কিছু পত্রিকা।