সিনেমার সেটে মরতেও রাজি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যানিয়েল র‍্যাডক্লিফ
ড্যানিয়েল র‍্যাডক্লিফ

সিনেমাপাগল বটে। তাই বলে সিনেমার সেটে মৃত্যু হবে! ‘হ্যারি পটার’ তারকা ড্যানিয়েল র‍্যাডক্লিফ তাই জানালেন। মৃত্যু তো অবধারিত। তবে সে মৃত্যু তিনি চান সিনেমা সেটেই।

সিনেমায় কাজ করতে তারকাদের ভালো লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু সিনেমার সঙ্গে ড্যানিয়েলের প্রেম এমনই, যদি মৃত্যু হয়, তো তাঁর আশা সিনেমা সেটেই যেন হয়। ড্যানিয়েল বলেন, ‘যদি কেউ আমাকে বলতেন, আমি আর সিনেমা সেটে ফিরে যাব না, তাহলে সত্যিই আমি জানি না, জীবনের বাকি সময়ে আমি কী করতাম। আমি জানি না সিনেমা সেটে নিয়মিত যাওয়া ছাড়া আমার জীবন কেমন হতো।
ড্যানিয়েল র‍্যাডক্লিফ অবশ্য তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, সিনেমায় অভিনয়ের আয় দিয়ে তেমন কিছুই করেন না তিনি। টাকা আছে বলেই দূর হয় মনের উদ্বেগ।
দ্য টাইমস অব ইন্ডিয়া