সিমেন্ট চিকিৎসা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউড-নন্দিনীরা সবচেয়ে বেশি কিসে ডরান জানেন? না, তেলাপোকায় নয়৷ তাঁরা কান ফাটানো চিৎকার করে ওঠেন আয়নায় নিজের মুখে বয়সের রেখা দেখতে পেলে৷ বুড়ো হতে কেই-বা চায়!
কিন্তু বয়সের ঘড়িটা যে বড্ড বেয়াড়া৷ ছুটছে তো ছুটছেই৷ চল্লিশের ঘরে পা দিয়ে ‘মডার্ন ফ্যামিলি’ তারকা সোফিয়া ভারগারার উপলব্ধি, কেউ যদি তাঁকে বলত মুখে সিমেন্ট মাখলে বলিরেখাগুলো সেরে যাবে, তিনি তা-ই করতেন! ৪২ বছর বয়সী এই অভিনেত্রী ও মডেল বলেছেন, ‘আমি মোটেও বুড়ো হতে চাই না৷ আপনি যদি বলেন চোখের চারপাশে সিমেন্ট দিলে ভাঁজগুলো সেরে উঠবে, আমি তা-ই করব৷ মিথ্যা বলব না, আমি আমার বিশের ঘরের বয়সটাকেই বেশি ভালোবাসতাম৷’ এসশোবিজ