সুইফটকে ছাড়িয়ে সেলেনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলেনা গোমেজ ও টেইলর সুইফট
সেলেনা গোমেজ ও টেইলর সুইফট

টেইলর সুইফটকে সিংহাসনচ্যুত করে ইনস্টাগ্রামের ‘রানি’ হলেন তাঁরই সবচেয়ে কাছের বন্ধু সেলেনা গোমেজ। ৬ কোটি ৯৪ লাখ অনুসারী নিয়ে সেলেনা এখন ছবি প্রকাশের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় তারকা। অন্যদিকে টেইলর ৬ কোটি ৯২ লাখ অনুসারী নিয়ে সেলেনার চেয়ে এক ধাপ পিছিয়ে আছেন।
অনুসারীর দিক থেকে ইনস্টাগ্রামে তৃতীয় অবস্থানে আছেন মার্কিন রিয়ালিটি শো তারকা কিম কার্ডাশিয়ান। তাঁর অনুসারীর সংখ্যা ৬ কোটি ৩৭ লাখ।
সেলেনার এত অনুসারী বাড়ার রহস্যটা হলো, ভক্তদের নিয়মিত সময় দেওয়া আর তাঁদের কমেন্টের উত্তর দেওয়া। ম্যাশাবল