সুদর্শন বলেই বাদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিয়ার্স ব্রসনান
পিয়ার্স ব্রসনান

জেমস বন্ড শুধু ভিলেনকুলের আস্তানায় নয়, ঝড় তুলতে জানেন রমণীদের হৃদয়েও। স্বাভাবিকভাবেই জেমস বন্ড মানেই সুদর্শন, অসাধারণ ব্যক্তিত্বের একজন। সাবেক বন্ড তারকা পিয়ার্স ব্রসনান অবশ্য এখন জানেন, সব সময় সুদর্শন হওয়াটা কোনো কাজের কথাও নয়। কেবল চরিত্রের তুলনায় বেশি সুদর্শন বলে ছবি থেকে বাদ পড়ার অভিজ্ঞতাও হয়েছে তাঁর!

এত দিন পর এসে এই তথ্য ফাঁস করলেন ব্রসনান নিজেই। ১৯৯৯ সালের আলোচিত ছবি অ্যাঞ্জেলাস অ্যাশেজ-এ কাজ করতে চেয়েছিলেন ব্রসনান। কিন্তু সুযোগটা পাননি। পরিচালকের মনে হয়েছিল, চরিত্রটা যে রকম, সে তুলনায় ব্রসনান বেশি ‘হ্যান্ডসাম’!

অথচ ছবিটা করার জন্য ব্রসনান মুখিয়ে ছিলেন। লাজ-শরমের মাথা খেয়ে মূল বইয়ের লেখককে ফোনও করেছিলেন ছবিটা করার সময় যেন তাঁকে চরিত্রটা দেওয়া হয়। কিন্তু তাতেও কাজ হয়নি। হাফিংটন পোস্ট।