সুফলা স্টোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুফলা একটা বছরই গেছে এমা স্টোনের। ক্যাবারে দিয়ে অভিষেক হয়েছে ব্রডওয়েতেও। এর সঙ্গে রুপালি পর্দার সাফল্য তো আছেই। ফোর্বস সাময়িকী তো হিসাব কষে বের করে দেখিয়েছে, একটা জায়গায় স্টোন ছাপিয়ে গেছেন হলিউডের আর সবাইকেই। তিনি যত পারিশ্রমিক নিয়েছেন, সেই তুলনায় তাঁর ছবির আয়ের অনুপাত সবচেয়ে বেশি।
অ্যামেজিং স্পাইডারম্যান টু ছবিতে স্টোনের পারিশ্রমিকের প্রতি এক ডলারের বিপরীতে তিনি আয় এনে দিয়েছেন ৬১ দশমিক ৪৫ ডলার। এ কারণেই ফোর্বস-এর ‘বেস্ট অ্যাক্টরস ফর দ্য বাক ইন ২০১৪’ তালিকায় সবার ওপরে আছেন তিনি।
তারপর আছেন দ্য রকখ্যাত ডোয়াইন জনসন (প্রতি ডলার পারিশ্রমিকের বিপরীতে আয় এনে দিয়েছেন ৩১ দশমিক ১০), ক্রিস হেমসওয়ার্থ (৩০ দশমিক ৭০)। ভিন ডিজেল ও জেনিফার লরেন্সকে দিয়ে পূর্ণ হয়েছে সেরা পাঁচের তালিকা। ফোর্বস।