সুবোধ বালিকা নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লোয়ি গ্রেস মরটেজ
ক্লোয়ি গ্রেস মরটেজ

তাঁকে ঘুড়ি ভাববেন না। নাটাই আপনার হাতে, আর যেমন খুশি তেমন ওড়াবেন, তা হবে না! ক্লোয়ি গ্রেস মরটেজ জানিয়ে দিচ্ছেন, অতটা সুবোধ বালিকা তিনি নন। তাঁকে কেউ পাপেট হিসেবে ব্যবহার করতে চাইলে ভুলই করবেন।
মাত্র ১৯ বছর বয়সে এসেই হলিউডে জায়গা করে নিয়েছেন। বয়সের কারণেই কি না, ক্লোয়ির ওপর সবাই যেন মুরব্বিগিরি খাটাতে চায়। তবে এরই মধ্যে মুখের ওপর সপাং করে জবাব দিয়ে নিজের ‘বিদ্রোহী বালিকা’র সত্তাটিকেই দেখিয়ে দিয়েছেন এই অভিনেত্রী।
ক্লোয়ি বলেছেন, ‘আপনি যদি আমাকে কাজ দিতেই চান, আগেই বলে রাখি, আমি সুবোধ ছোট্ট বালিকাটি কিন্তু নই যে চুপটি করে বসে থাকবে আর আপনি তাকে পাপেটের মতো ব্যবহার করবেন।’ ক্লোয়ি এরই মধ্যে বেশ কিছু প্রযোজক-পরিচালককে খেপিয়ে তুলেছেন পাণ্ডুলিপি পড়ার পর সেগুলোর বিভিন্ন অংশ বদলাতে পরামর্শ দিয়ে। কিন্তু ক্লোয়ির সাফ জবাব, নিজেকে এখনই ব্রিজিত বার্দো বা মেরিলিন মনরো ভাবেন না। কিন্তু তাঁকে ‘ছুকরি’ ভেবে ছড়ি ঘোরানোর আশাও যেন কেউ না করেন।
তাই বলে আবার ভেবে বসবেন না ক্লোয়ি খ্যাপা স্বভাবের। বরং তিনি বলছেন, ‘আমি আমেরিকার সুইট হার্ট হতে চাই। আমি চাই সবাই যেন আমাকে ভালোবাসে, তাদের জীবনের অংশ করে নেয়।’ ফিমেল ফার্স্ট।