সেই তালির ব্যাখ্যা দিলেন কিডম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিকোল কিডম্যান
নিকোল কিডম্যান

অস্কার নিয়ে আলোচনা হবে এটাই স্বাভাবিক। এত বড় আয়োজন, এত এত তারকার সমাগম হয় এই অনুষ্ঠানে, তাই কথাবার্তা তো একটু হবেই। কিন্তু এবার, ৮৯ তম একাডেমি অ্যাওয়ার্ড নিয়ে বোধ হয় সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। সেরা চলচ্চিত্র বিভাগে ভুল ছবির নাম ঘোষণা গণমাধ্যমে ঝড় তোলার মতো বিষয় বটে। তারকাদের সাজপোশাক নিয়েও গবেষণা হতে পারে। কিন্তু কোনো তারকা কীভাবে হাততালি দেবেন, সেটাও কি কোনো আলোচনার বিষয় হতে পারে? 

এবার তাও হয়েছে। এবার অস্কার আসরে নিকোল কিডম্যানের ‘অদ্ভুত তালি’ নিয়ে এখন পর্যন্ত কম তামাশা চলেনি। অবশেষে এই অভিনেত্রী তার একটি কারণ দিলেন।
২৬ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসেছিল এবারের অস্কার আসর। অনুষ্ঠানে নিকোল পরেছিলেন একটি গাউন। নিকোল জানান, সেদিন তিনি অনেক ভারী ও দামি একটি আংটি পড়েছিলেন। আর ওই আংটি তাঁর নিজের ছিল না। পাছে ধার করা সেই আংটি নষ্ট হয়ে যায়, এই আশঙ্কা থেকেই নাকি একটু অন্যভাবে তালি দিচ্ছিলেন নিকোল কিডম্যান। যদিও ছবিতে এই অভিনেত্রীর আঙুলে যেই আংটিটি দেখা যাচ্ছে সেটিকে অনেক বড় বলে মনে হচ্ছে না। মিরর

অস্কার আসরে নিকোলের হাততালি
অস্কার আসরে নিকোলের হাততালি