সেরা অভিনেতা কেসি অ্যাফ্লেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেরা অভিনেতার অস্কার পুরস্কার হাতে কেসি অ্যাফ্লেক। ছবি: এএফপি
সেরা অভিনেতার অস্কার পুরস্কার হাতে কেসি অ্যাফ্লেক। ছবি: এএফপি

অস্কার অনুষ্ঠানের শেষ ভাগে এসে একে একে সব কৌতূহলের অবসান ঘটছে। ঘোষণা করা হলো এ বছরের সেরা অভিনেতার নাম। এবারের সেরা অভিনেতার অস্কারটি ঘরে তুললেন কেসি অ্যাফ্লেক, ‘ম্যানচেস্টার বাই দ্য সি’ ছবির জন্য।

`ম্যানচেস্টার বাই দ্য সি` ছবিতে কেসি অ্যাফ্লেক
`ম্যানচেস্টার বাই দ্য সি` ছবিতে কেসি অ্যাফ্লেক

তাঁর সঙ্গে এই বিভাগে আরও যেসব অভিনেতা অস্কার স্মারকের জন্য লড়াই করেছেন, তাঁরা হলেন ‘হ্যাকসো রিজ’-এর অ্যান্ড্রু গারফিল্ড, ‘লা লা ল্যান্ড’-এর রায়ান গসলিং, ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’-এর ভিগো মরটেনসেন ও ‘ফেন্সেস’-এর জন্য ডেনজেল ওয়াশিংটন।