প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

>
- সেরা অ্যানিমেটেড ছবির পুরস্কার পেয়েছে ‘কোকো’।
- আরও মনোনয়ন পেয়েছে ‘দ্য বস বেবি’, ‘দ্য ব্রেড উইনার’, ‘ফার্ডিন্যান্ড’ ও ‘লাভিং ভিনসেন্ট’।
এ বছর অস্কার আসরে সেরা অ্যানিমেটেড ছবির পুরস্কার পেয়েছে ‘কোকো’। অস্কার জেতার কয়েক মিনিটের মধ্যেই এই ছবির শিল্পী ও কলাকুশলীকে অভিনন্দন জানিয়ে টুইট করেছে ডিজনি।
এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছে ‘দ্য বস বেবি’, ‘দ্য ব্রেড উইনার’, ‘ফার্ডিন্যান্ড’ ও ‘লাভিং ভিনসেন্ট’।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে বাংলাদেশ সময় আজ ৫ মার্চ ভোরে বসেছে ৯০তম একাডেমি অ্যাওয়ার্ডের আসর। গতবারের মতো এবারের আসরও উপস্থাপনা করছেন জিমি কিমেল। বিশ্বের ২২৫টিরও বেশি দেশে এই আয়োজন এবিসি নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। বাংলাদেশের দর্শকেরা স্টার মুভিজ চ্যানেলেও অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারছেন।