সেরা পরিচালক গিয়েরমো দেল তোরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গিয়েরমো দেল তোরো
গিয়েরমো দেল তোরো
>
  • সেরা পরিচালকের অস্কার জিতেছেন গিয়েরমো দেল তোরো।
  • ‘দ্য শেপ অব ওয়াটার’ ছবির জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি।

‘দ্য শেপ অব ওয়াটার’ ছবির জন্য এবার সেরা পরিচালকের অস্কার জিতেছেন গিয়েরমো দেল তোরো। তাঁর হাতে অস্কার তুলে দেন মারগট রবি। পুরস্কার হাতে নিয়ে গিয়েরমো দেল তোরো বলেন, ‘সালমা হায়েকের মতো আমিও এখানে অভিবাসী। অনেক সংগ্রাম আর পরিশ্রম করে নিজের অবস্থান তৈরি করেছি।’ এবারই প্রথম অস্কার জিতেছেন তিনি। এই পুরস্কারের জন্য তিনি ‘দ্য শেপ অব ওয়াটার’ ছবির সব শিল্পী ও কলাকুশলীকে ধন্যবাদ জানান।

৯০তম একাডেমি অ্যাওয়ার্ডে সেরা পরিচালকের মনোনয়ন তালিকায় ছিলেন ক্রিস্টোফার নোল্যান (ডানকার্ক), জর্দান পিল (গেট আউট)ও পল থমাস অ্যান্ডারসন (ফ্যান্টম থ্রেড)।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে বাংলাদেশ সময় আজ ৫ মার্চ ভোরে বসেছে ৯০তম একাডেমি অ্যাওয়ার্ডের আসর। গতবারের মতো এবারের আসরও উপস্থাপনা করছেন জিমি কিমেল। বিশ্বের ২২৫টিরও বেশি দেশে এই আয়োজন এবিসি নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। বাংলাদেশের দর্শকেরা স্টার মুভিজ চ্যানেলেও অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারছেন।