সেরা সহ-অভিনেতা মাহারশালা আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেরা সহ-অভিনেতার পুরস্কার হাতে মাহারশালা আলী। ছবি: এএফপি
সেরা সহ-অভিনেতার পুরস্কার হাতে মাহারশালা আলী। ছবি: এএফপি

৮৯তম অস্কার আসরের প্রথম পুরস্কারটিই তুলে নিলেন এক কৃষ্ণবর্ণের অভিনেতা।

‘মুনলাইট’ ছবির জন্য এবারের সেরা সহ-অভিনেতার অস্কার জিতলেন মাহারশালা আলী।

মাহারশালার সঙ্গে এ বিভাগে আরও মনোনয়ন পেয়েছিলেন জেফ ব্রিজেস (হেল অর হাই ওয়াটার), লুকাস হেজেস (ম্যানচেস্টার বাই দ্য সি), দেব প্যাটেল (লায়ন) ও মাইকেল শ্যানন (নকটারনাল অ্যানিমেলস)।