সেলেনা-বিবারের বিয়ে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলেনা গোমেজ  ও জাস্টিন বিবার
সেলেনা গোমেজ ও জাস্টিন বিবার

জাস্টিন বিবার আর সেলেনা গোমেজের বিয়ের ঘণ্টা বাজল নাকি? সে কী! তাঁদের মধ্যে তো কোনো সম্পর্কই নেই এখন আর। মার্কিন এই দুই সংগীত তারকার প্রেমকাহিনি সেই কবেই শেষ হয়েছে। কিন্তু আবার গুঞ্জন রটছে—সেলেনা নাকি খুব গোপনেই জাস্টিনকে বিয়ে করবেন। এমন খবর প্রকাশ করছে মার্কিন কিছু ট্যাবলয়েড পত্রিকা।
তবে বিয়ের এ খবরটি সম্প্রতি ভুয়া বলে জানিয়েছে ‘গসিপ কপ’ নামের একটি ওয়েবসাইট। তারা নিশ্চিত করেছে যে ‘জাস্টিন আর সেলেনা যেকোনো সময় গির্জায় গিয়ে বিয়ে করতে পারেন’—এ খবরটি সম্পূর্ণ ভুয়া।
তবে এখনো সেলেনা আর বিবারের পরিচিতজনেরা কেউই এ বিষয়ে মুখ খোলেননি। শোনা গেছে, যে নিরাময় কেন্দ্রে সেলেনা গোমেজ বর্তমানে হতাশা আর অবসাদ থেকে মুক্তির চিন্তা করছেন, সেখান থেকে নাকি নিয়মিত সেলেনার সঙ্গে বিবারের কথা হয়। তাই সাবেক এই প্রেমিক জুটির বর্তমান অবস্থা নিয়ে ধোঁয়াশা কিছুতেই কাটছে না। ইনকুইজিটর।