সোচ্চার এমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমা ওয়াটসন
এমা ওয়াটসন

খুব অল্প বয়সেই বিখ্যাত হয়ে যাওয়া! না, সেই পিচ্ছিল পথে পা হড়কাননি এমা ওয়াটসন। বরং ছোটবেলা থেকেই যেন তিনি পরিণত। অনেক কম বয়স থেকে নারীর অধিকার নিয়ে কাজও করছেন। জাতিসংঘের শুভেচ্ছাদূত এমা নতুন কর্মসূচি ‘হিফরশি’ নিয়ে এখন ব্যস্ত। এই কর্মসূচিতে নারী অধিকার নিয়ে নারীদের পাশাপাশি পুরুষদেরও এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। এমাও বলছেন, লৈঙ্গিক সমতার বিষয়টি শুধু নারীদের ব্যাপার নয়। এটি পুরুষদেরও ব্যাপার।
নারীর অধিকার নিয়ে কাজ করতে গিয়ে এমা দেখেছেন, নারীবাদী দৃষ্টিভঙ্গিকে প্রায়ই পুরুষবিদ্বেষী একটা অবস্থানে দেখা হয়। কিন্তু এমা মনে করেন, শুধু নারীদের পক্ষে লড়াই করে সমতা অর্জনের আন্দোলন সফল হবে না। পুরুষদেরও এগিয়ে আসতে হবে। প্রতিপক্ষ নয়, পুরুষদের এই লড়াইয়ের সহযাত্রী হিসেবেই চিত্রিত করতে হবে। প্রথাগত দৃষ্টিভঙ্গিও বদলাতে হবে। এএনআই।