সোফিয়া লরেনকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোফিয়া লরেন
সোফিয়া লরেন

সাড়ে ছয় দশকের দীর্ঘ ক্যারিয়ার তাঁর। মনে রাখার মতো অনেক চরিত্রে অভিনয় করেছেন সোফিয়া লরেন।
ইিতমধ্যেই তিনি ইতালির ইতিহাসে সবচেয়ে সম্মানিত অভিনেত্রীর মর্যাদায় ভূষিত হয়েছেন। সম্মাননার তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতরই হয়েছে। সেই মুকুটে যুক্ত হলো আরেকটি পালক। যুক্তরাষ্ট্রের নাপা ভ্যালি ফেস্টিভ্যালে বিশেষ সম্মাননা দেওয়া হলো তাঁকে। রবার্ট রেডফোর্ড, হুপি গোল্ডবার্গ, ফ্রান্সিস ফোর্ডের মতো তারকারা উপস্থিত ছিলেন ক্যালিফোর্নিয়ায় আয়োজিত অনুষ্ঠানে। গোল্ডবার্ড জানান, তাঁর মতো আরও অনেক অভিনেত্রী লোরেনকে দেখেই বেড়ে উঠেছেন। লরেন এখনো তাঁদের অনুপ্রেরণা। পিটিআই।