স্টার ট্রেকে আবার ফিরছেন ক্রিস হেমসওর্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্টার ট্রেক’ যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সায়েন্স ফিকশন অ্যাকশন ছবি সিরিজ। এই সিরিজের পরবর্তী ছবিতে আবার ফিরছেন ‘থর’ তারকা ক্রিস হেমসওর্থ। খবরটি জানিয়েছেন পরিচালক জে জে এব্রামস।
‘স্টার ট্রেক’ ও ‘স্টার ট্রেক ইনটু ডার্কনেস’ ছবির নির্মাতা জে জে এব্রামস নিশ্চিত করেন যে, ‘স্ট্রার ট্রেক রিবুটেড’ সিরিজের চতুর্থ ছবিতে ফিরবেন হেমসওর্থ। এর আগে তিনি ‘স্টার ট্রেক’ ও ‘স্টার ট্রেক ইনটু ডার্কনেস’ ছবিতে জর্জ কার্ক-এর চরিত্রটি করেন। এবারও তিনি এই চরিত্রটিতেই ফিরে আসছেন।
হেমসওর্থ ‘স্টার ট্রেক রিবুটেড’-এর তৃতীয় সিনেমা ‘স্টার ট্রেক বিয়ন্ড’-এ অভিনয় করেননি। ছবিটি পরিচালনা করেন জাস্টিন লি। ‘স্টার ট্রেক বিয়ন্ড’ মুক্তি পাবে ২২ জুলাই।
হিন্দুস্তান টাইমস