স্টুয়ার্টের কষ্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারকা মানেই তো দূর আকাশে যাঁদের বাস। দূর থেকে যাঁদের দেখাই যায়। ধরা যায় না, ছোঁয়া যায় না। কিন্তু তারকারাও তো রক্ত-মাংসের মানুষ। রুপালি পর্দার তারকাদের মানুষ যে অন্য রকম চোখে দেখে, পাশে দিয়ে হেঁটে গেলেও কথা বলতে ইতস্তত করে, এটা একদমই ভালো লাগে না ক্রিস্টেন স্টুয়ার্টের।
টোয়াইলাইট তারকা মনে করেন, অভিনয়শিল্পী হওয়ার অভিশাপ হলো, সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হয়। সাধারণ মানুষের মতো জীবনযাপনের সৌভাগ্যও আর হয় না।
একবুক কষ্ট নিয়ে স্টুয়ার্ট বলেছেন, ‘অভিনয়শিল্পীরা একেবারেই যেন বিচ্ছিন্নতম দ্বীপ হয়ে যায়। আমি এ নিয়ে অভিযোগ করছি না। তবে আপনার সম্পর্কে অন্য রকম একটা দৃষ্টিভঙ্গি হবে মানুষের, সাধারণ মানুষ আপনার সঙ্গে কথা বলবে না। তারা ভাবে, তাদের সঙ্গে কথা বলা হয়তো আপনার কেতার মধ্যেই পড়ে না।’ কনট্যাক্টমিউজিক।