স্ট্যালন নেই তো শোয়ার্জনেগারও নেই

সিলভেস্টার স্ট্যালনকে ছাড়া ‘এক্সপেন্ডেবলস’ সিরিজের পরবর্তী ছবিতে কাজ করবেন না আর্নল্ড শোয়ার্জনেগার। ‘টার্মিনেটর’ তারকা এই সিরিজের তিনটি কিস্তিতেই অভিনয় করেছেন স্ট্যালনের সঙ্গে। কিন্তু শোনা যাচ্ছে স্ট্যালনকে দেখা যাবে না চতুর্থ কিস্তিতে। এ খবরে শোয়ার্জনেগারও বেঁকে বসেছেন। বন্ধুকে ছাড়া তিনিও করবেন না সিরিজের চতুর্থ সিনেমাটি।
এন্টারটেইনমেন্ট উইকলিকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, স্ট্যালনকে ছাড়া কোনো ‘এক্সপেন্ডেবলস’ নয়। তাঁকে ছাড়া তিনি এই ছবি করবেন না। শুক্রবার স্ট্যালনের প্রতিনিধি নিশ্চিত করেন যে, ছবিটি থেকে তিনি ছিটকে পড়ছেন। কারণ তিনি নতুন কোনো পরিচালক, পাণ্ডুলিপি ও নির্বাহীদের অন্যান্য বিষয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারছেন না। স্ট্যালন আগের তিনটি ছবিরই সহলেখক ও অভিনেতা ছিলেন।
শোয়ার্জনেগার নতুন কিস্তির পাণ্ডুলিপি দেখেননি। কিন্তু তিনি জোরাজুরি করেন, তাঁর চরিত্রটি নিয়ে আরও কাজ করতে হবে। না হলে তিনি ছবিতে ফিরবেন না। তবে প্রযোজক অভি লারনার আত্মবিশ্বাসী। তিনি মনে করেন, তাঁরা একটি সমঝোতায় পৌঁছাবেন। টরন্টো সান