স্ত্রীর নিরাপত্তায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিম কার্দাশিয়ান-কানিয়া ওয়েস্ট
কিম কার্দাশিয়ান-কানিয়া ওয়েস্ট

সম্প্রতি ডাকাতের কবলে পড়েছিলেন কিম কার্দাশিয়ান। প্যারিসে নিজ বাড়িতে মুখোশধারী দুই ডাকাত জিম্মি করেছিল এই মার্কিন টিভি রিয়েলিটি শো তারকাকে। এরপর ডাকাতেরা তাঁর হাত-পা বেঁধে বাথটাবে ফেলে রেখে যায়। তারা কিমের ৬৭ লাখ মার্কিন ডলারের অলংকার লুট করেছে বলে জানা গেছে।
আর এই ঘটনার পর থেকে আতঙ্কই কাটছে না কিমের। কিমের স্বামী, র‍্যাপার কানিয়া ওয়েস্টও বাড়িতে ডাকাতি হওয়ার পর থেকে স্ত্রীর জন্য বাড়তি নিরাপত্তাব্যবস্থা নিয়েছেন।
খবর পাওয়া গেছে, কিম কার্দাশিয়ানের নিরাপত্তা বাড়াতে বাড়তি ছয় মিলিয়ন পাউন্ড খরচ করার সিদ্ধান্ত নিয়েছেন কানিয়া। এ ছাড়া কিম কোথায় যাওয়া-আসা করছেন, তা গোপন রাখার জন্য অবিকল কিমের মতো দেখতে একজনকে নিয়োগ দিয়েছেন বলেও জানা গেছে। কে আসল কিম আর কে নকল, এটা যেন লোকে বুঝতে না পারে, তাই এই ব্যবস্থা।

এদিকে কিম কার্দাশিয়ানের ব্যক্তিগত দেহরক্ষী প্যাসকেল ডুভিয়েও এখন নিরাপত্তাব্যবস্থা আরও কড়া করেছেন। সব মিলিয়ে কিম এখন নিরাপত্তার চাদরে মোড়ানো। পিঙ্কভিলা