স্পিলবার্গকেও ফিরিয়ে দেওয়া যায়!

হলিউডের বিখ্যাত নির্মাতা তিনি। তাঁকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য কোনো বিশেষণের প্রয়োজন হয় না। তিনি স্টিভেন স্পিলবার্গ। তাকেও নাকি ফিরিয়ে দিয়েছিলেন প্রযোজক! তাও আবার দু’দুবার! বিখ্যাত ‘জেমস বন্ড’ সিরিজের ছবি পরিচালনা করতে গিয়ে দু’দুবার তাকে খালি হাতে ফেরত আসতে হয়েছে। কথাটি অনেক দিন পরে নিজের মুখেই বললেন।
রেডিও বিবিসি ২- এর এক অনুষ্ঠানে ‘বিএফজি’ নির্মাতা বলেন যে, তিনি বন্ড ছবি পরিচালনার জন্য দুবার প্রস্তাব করেন কিন্তু প্রযোজক চিন্তাই করেননি যে, এই পর্বের জন্য তিনি ঠিক ছিলেন। ‘জ’স’ এর মতো ব্যবসা সফল ছবি করার পরও বন্ডের ছবি নির্মাণের জন্য প্রযোজকের কাছে প্রত্যাখ্যাত হন। ফের ‘ক্লোজ এনকাউন্টার’ দিয়ে বক্স অফিস মাত করেন। তারপর আবার চেষ্টা করেন কিন্তু এবারও তিনি খালি হাতে ফিরে আসেন। তিনি বলেন, ‘দুবার আমি বন্ড ছবির জন্য চেষ্টা করেছিলাম।’
সাক্ষাৎকারকালে বন্ড হিসেবে কাকে বেছে নেওয়া উচিৎ—এই প্রশ্নে তিনি বলেন, পরবর্তী ছবি করার আগে যদি ডেনিয়েল ক্রেগ অবসর নেন তবে ইদরিস এলবা চরিত্রটি করতে পারেন।
হিন্দুস্তান টাইমস