স্পিলবার্গের ছবিতে আইজ্যাক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডের বিখ্যাত নির্মাতা স্টিভেন স্পিলবার্গের নতুন ছবিতে নায়ক হবেন অস্কার আইজ্যাক। স্টার ওয়ার্স ও এক্স-ম্যান–খ্যাত এই তারকা স্পিলবার্গের যে ছবিতে কাজ করবেন, সেটির নাম দ্য কিডন্যাপিং অব এদগার্দো মোর্তারা। ডেভিড কার্টজারের উপন্যাস অবলম্বনে এই ছবির চিত্রনাট্য লিখেছেন টনি কুশনার। ২০১৭ সালে রেডি প্লেয়ার ওয়ান ছবির কাজ শেষ করেই নতুন এই ছবিতে হাত দেবেন স্পিলবার্গ।
এদিকে অস্কার আইজ্যাক কিছুদিন আগে অ্যালেক্স গারল্যান্ডসের অ্যানিহিলেশন ও স্টার ওয়ার্স: এইট ছবির কাজ শেষ করেছেন। দুটি ছবিই ২০১৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ভ্যারাইটি।