স্পিলবার্গের টিভি ধারাবাহিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টিভেন স্পিলবার্গের পরিচালনায় মাইনরিটি রিপোর্ট চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল ২০০২ সালে। মূল চরিত্রে ছিলেন টম ক্রুজ। ব্যাস, ছবির সুপারহিট তকমা পেতে কেবল পরিচালক আর অভিনেতার নামই যথেষ্ট ছিল। সেই সাফল্য পঁুজি করেই এবার মাইনরিটি রিপোর্ট নিয়ে টিভি সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন স্পিলবার্গ। সাই-ফাই ঘরানার এই টিভি সিরিজটির চিত্রনাট্য লিখছেন ম্যাক্স বোরেনস্টেইন। খটমটে নামটা অপরিচিত ঠেকছে? জেনে নিন, গডজিলা ছবিটির চিত্রনাট্যও তাঁরই লেখা। এক্সপ্রেস।