স্পিলবার্গের পছন্দের ২০ সিনেমা
‘আমি রাতে নয়, দিনে স্বপ্ন দেখি, দিনভর দেখি; আমার পেশাই স্বপ্ন দেখা।’ এই হচ্ছে স্টিভেন স্পিলবার্গ। কে না চেনে তাঁকে। ‘জস’, ‘রেইডারস অব দ্য লস্ট আর্ক’, ‘ইটি’, ‘জুরাসিক পার্ক’–এর মতো জনপ্রিয় ছবিগুলোর তিনি পরিচালক। একবার তিনি অন্য পরিচালকদের ২০টি সিনেমার নাম বলেছিলেন, যেগুলোকে তিনি সর্বকালের সেরা ছবি মনে করেন।
১. ইটস আ ওয়ান্ডারফুল লাইফ (১৯৪৬), ফ্রাঙ্ক কাপরা
২. দ্য গডফাদার (১৯৭২), ফ্রান্সিস ফোর্ড কপোলা
৩. ফ্যান্টাসিয়া (১৯৪০), ওয়াল্ট ডিজনি
৪. আ গাই নেমড জো (১৯৪৩), ভিক্টর ফ্লেমিং
৫. গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি (২০১৪), জেমস গান
৬. ওয়ার অব দ্য ওয়ার্ল্ডস (১৯৫৩), বায়রন হাসকিন
৭. সাইকো (১৯৬০), আলফ্রেড হিচকক
৮. ২০০১: আ স্পেস অডেসি (১৯৬৮), স্ট্যানলি কুবরিক
৯. লরেন্স অব অ্যারাবিয়া (১৯৬২), ডেভিড লিন
১০. আনটাচেবল (২০১১), অলিভিয়ের নাকাশ ও এরিক তলেদানো
১১. দ্য ডার্ক নাইট (২০০৮), ক্রিস্টোফার নোলান
১২. দ্য ফোর হানড্রেড ব্লোজ (১৯৫৯), ফ্রঁসোয়া ত্রুফো
১৩. ডে ফর নাইট (১৯৭৩), ফ্রঁসোয়া ত্রুফো
১৪. সিটিজেন কেন (১৯৪১), অরসন ওয়েলস
১৫. ক্যাপ্টেনস কারেজিয়াস (১৯৩৭), ভিক্টর ফ্লেমিং
১৬. দ্য বেস্ট ইয়ারস অব আওয়ার লাইভস (১৯৪৬), উইলিয়াম ওয়াইলার
১৭. দ্য সার্চারস (১৯৫৬), জন ফোর্ড
১৮. টুটসি (১৯৮২), সিডনি পোলাক
১৯. সেভেন সামুরাই (১৯৫৪), আকিরা কুরোসাওয়া
২০. ডাম্বো (১৯৪১), ওয়াল্ট ডিজনি