স্বামীকে নিয়ে গর্বিত ক্যামেরন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন অভিনেত্রী ক্যামেরন ডায়াজই বোধ হয় তাঁর গিটারিস্ট স্বামী বেনজি ম্যাডনের সবচেয়ে বড় ভক্ত। শুধু তা-ই নয়, স্বামীকে নিয়ে ভীষণ গর্বিতও এই অভিনেত্রী। ক্যামেরনের ভাষায়, ‘বেনজি আমাকে রোজ গর্বিত করে।’
গত শুক্রবার বেনজির ব্যান্ডদল গুড শারলোট তাঁদের বহুপ্রতীক্ষিত অ্যালবাম ‘ইয়ুথ অথোরিটি’ প্রকাশ করেছে। এই আনন্দের খবরটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে সবাইকে জানাতে একটুও দেরি করেননি ক্যামেরন। এই খবরের সঙ্গে তিনি স্বামীর জন্য একটি ব্যক্তিগত বার্তাও জুড়ে দিয়েছেন।
বেনজির একটি প্রমোশনাল ভিডিও পোস্ট করে ক্যামেরন তার ক্যাপশনে লিখেছেন, ‘আমার স্বামীকে নিয়ে আমি গর্বিত, আর এটিই আমার কাছে আমাদের বিয়ের অন্যতম প্রিয় বিষয়।’
অভিনেত্রী ক্যামেরন ডায়াজ ও গিটারিস্ট বেনজি ম্যাডন গত বছরই বিয়ে করেন।
ই অনলাইন!