হঠাৎ র্যাচেল ভাইস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝপথে দেখা মিলল অভিনেত্রী র্যাচেল ভাইসের। কালো জাম্পস্যুটে অপরুপা। ছবি তোলার পালা শেষ করে ফিরছিলেন প্যালে ডে ফেস্টিভ্যালের পথে। সেখানেই আচমকা দেখা মিলল এই ব্রিটিশ-আমেরিকান অভিনেত্রীর।সম্ভবত কড়া রোদে মেকআপ নষ্ট হওয়ার কারণে খানিক ছায়ায় দাঁড়িয়েছিলেন। তাঁর সঙ্গী সহযোগী রুপসজ্জাকরকে দেখছি দ্রুত তাঁর মেকআপ ঠিক করে দিতে। মেকআপ ঠিকঠাক করেই র্যাচেল আবার হাঁটা ধরেছেন তাঁর পথে।
আজ শুক্রবার ইয়োরগোস লানথিমোসের লবস্টার ছবির তারকাবহুল সংবাদ সম্মেলন হয়ে গেছে। র্যাচেল ভাইস, কলিন ফেরেলদের সদলবলে কান আগমন সেই সূত্রেই।