হলিউড যখন 'হলিউইড'

ইংরেজি ‘উইড’ শব্দের বাংলা অর্থ গাঁজা। আর নতুন বছরের প্রথম সকালে হলিউডের বাসিন্দারা ঘুম ভেঙেই দেখলেন তাঁদের এলাকার নাম সেই গাঁজার নামেই বদলে গেছে। হলিউড হয়ে গেছে ‘হলিউইড’। গতকাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউড শহরের লি পাহাড়ের ওপর বসানো ‘হলিউড’-এর নামফলকটি কেউ দুষ্টুমি করে রাতের অন্ধকারে বদলে দেয়। পরে অবশ্য ওই দিনই নামফলকটিকে আবার আগের রূপে ফিরিয়ে আনা হয়।
স্থানীয় পুলিশ জানায়, লি পাহাড়ের গায়ে বসানো ‘হলিউড’-এর নামফলকটির পাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ তাঁরা পর্যবেক্ষণ করেছেন। সেখানে একজন ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। সেই ব্যক্তি নাকি রাতের অন্ধকারে একাই পাহাড়ে চড়ে সেই নামফলকের গায়ে ত্রিপল জড়িয়ে ‘হলিউড’ শব্দের দুটি অক্ষর (O) বদলে দেন। এর ফলে দূর থেকে দেখে সেই দুটো ‘ও’ (O)-কে দুটো ‘ই’ (E)-এর মতো দেখায়।
তবে এই কাণ্ড নতুন কিছু নয়। এর আগেও ১৯৭৬ সালের ১ জানুয়ারিতেই এমন একটি ঘটনা ঘটেছিল। সেদিনও দুষ্টুলোকেরা ‘হলিউড’-কে ‘হলিউইড’ বানিয়ে দেওয়া হয়েছিল।