হলিউড যেন কিন্ডারগার্টেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমান্ডা সেফ্রায়েড
আমান্ডা সেফ্রায়েড

হলিউড, নাকি বাচ্চাদের স্কুল! সাধারণত বাচ্চাদের স্কুলে যেটা হয়, শক্তির দিক দিয়ে এগিয়ে থাকা বাচ্চারা শক্তিহীনদের ওপর ঝাঁপিয়ে পড়ে। সেই একই কাজ নাকি হয় হলিউডে। এমনই দাবি করছেন আমান্ডা সেফ্রায়েড, তিনি অবশ্য উদাহরণ হিসেবে বলেছেন ‘হাইস্কুলে’র কথা। আর তাই যেসব নতুন শিল্পী হলিউডের সোনার হরিণের লোভে এ পথে পা বাড়াচ্ছেন, তাঁদের একরকম সতর্কই করেছেন এই অভিনেত্রী।
অবশ্য একেবারেই যে নিন্দে-মন্দ করেছেন, তা-ও নয়। এখানে ভালো মানুষও আছেন-অসাধারণ, উদার ও সৎমনের মানুষ। এখন আপনি কোন পাল্লায় পড়বেন, সেটাই বুঝেশুনে পা ফেলে চলতে হবে।
নতুনদের প্রতি সেফ্রায়েডের পরামর্শ, ‘মাথা উঁচু করে চলবেন, নিজের ওপর বিশ্বাস রাখবেন। কোন কোন মানুষ আপনার পিঠে ছুরি মারতে পারে, তাদের চিনতে হবে, যেমনটা হাইস্কুলে হয় আরকি।’ এমটিভি।