হলিউডকে বাঁচাবে কে

হলিউডকে বাঁচাতে ত্রাতা হিসেবে নতুন কোনো সুপারহিরোর আবির্ভাব এখন খুবই দরকার!সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত গ্রীষ্মেও রমরমা ছিল হলিউড। ব্লকবাস্টার ছবি দিয়ে প্রযোজকদের পকেট ছিল গরম। সে তুলনায় এখন প্রযোজক ও হলমালিকদের কোষাগার খাঁ খাঁ। কোভিড-১৯ দিন দিন হলিউডের জন্য নতুন ‘খলনায়ক’ হয়ে উঠছে। ত্রাতা হিসেবে নতুন কোনো সুপারহিরোর আবির্ভাব এখন খুবই দরকার!

করোনা মহামারির শুরুতে সিনেমা হল চটপট বন্ধ হয়ে যায়। শুরু হয় ভিডিও স্ট্রিমিং সাইটের জয়জয়কার। এখন নতুন স্বাভাবিকে কাজ নিয়ে আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের কিছু অঙ্গরাজ্যে সিনেমা হল আবার চালু হয়েছে বটে, কিন্তু দর্শকের অভাব থেকেই গেছে। তার ওপর গুরুত্বপূর্ণ তারকাদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিয়মিত মিলছে। ফলে পুরোনো চল মেনে সাধারণ দর্শকদের সিনেমা হলে ভিড় জমানোর দৃশ্য আর ক্যামেরাবন্দী হয়তো হচ্ছে না। শুধু মার্কিন মুলুক নয়, হলিউডের আন্তর্জাতিক বাজারের অবস্থাও একই।

‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’ দেখতে হুমড়ি খেয়ে পড়েছিল দর্শক
সংগৃহীত

এবারের গ্রীষ্মে হলিউড বাণিজ্যের লক্ষ্মীকে ঘরে আনতে চেয়েছিল। বাস্তবে সে গুড়ে বালি। ধারণা করা হয়েছিল, ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’ দিয়ে ব্লকবাস্টার ছবির খরা ঘুচবে। এর আগে যেভাবে সুপারহিরোদের কল্যাণে হলিউডের কোষাগার ডলার-পাউন্ডে উপচে পড়েছিল, ততটা না হলেও অন্তত তার কাছাকাছি অবস্থা হবে। কিন্তু সিনেমা হলে দর্শকের প্রত্যাশিত ভিড় মেলেনি। এর মধ্য দিয়ে প্রায় ৪৫ বছর পর গ্রীষ্মের দিনগুলোতে গলা শুকিয়ে আসছে প্রযোজকদের।

করোনাকালে ‘টেনেট’ দর্শক টানতে পারেনি সিনেমা হলে
সংগৃহীত

৪৫ বছরের গল্পটা দেখে নেওয়া যাক। ১৯৭৫ সালের কথা। ওই সময় সাধারণত হলিউডে ‘মার মার কাট কাট’ ছবি মুক্তি দেওয়ার জন্য বেছে নেওয়া হতো শীতের ছুটি। কিন্তু ২৭ বছর বয়সী এক পরিচালক ওই বছরের গ্রীষ্মে ছবি মুক্তি দিয়ে বসলেন। ছবিটির নাম ছিল ‘জস’। পরিচালকের নাম কি বলতে হবে? হ্যাঁ, আজকের মহামতি স্টিভেন স্পিলবার্গ। তাঁর ওই ছবিই গ্রীষ্মকে হলিউডের অর্থ রোজগারের ‘প্রাইম টাইম’ বানিয়ে দিল। বিশ্বব্যাপী ৪৭০ মিলিয়ন এবং অভ্যন্তরীণ বাজার থেকে ২৬০ মিলিয়ন ডলার আয় করেছিল ছবিটি। এরপর থেকেই সাধারণত গ্রীষ্মকালেই হলিউডে মুক্তি দেওয়া হয় বহুল প্রতীক্ষিত ছবি।

২০১৯ সালে হলিউডের বক্স অফিসের এক হিসাবে জানা গেছে, গত বছর শুধু গ্রীষ্মকালীন ব্লকবাস্টার ছবি থেকে এসেছে পুরো বছরের মোট আয়ের ৩৮ শতাংশের বেশি। ২০০৭ সাল থেকে আজ পর্যন্ত হলিউডে গ্রীষ্মের ছবির অভ্যন্তরীণ আয় চার বিলিয়ন ডলারের বেশি। গত বছরের সবচেয়ে বেশি আয় করা ১০টি ছবির ৫টিই মুক্তি পেয়েছিল গ্রীষ্মকালে। এর মধ্যে সবচেয়ে বেশি আয় করা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ মুক্তি পেয়েছিল ২৪ এপ্রিল। অভ্যন্তরীণ উৎস থেকে ছবিটির আয় ছিল ৮৫০ মিলিয়ন ডলারের বেশি। আর আন্তর্জাতিক বাজার মিলিয়ে মোট আয় ছিল ২ দশমিক ৭ বিলিয়ন ডলারের বেশি। অথচ এত এত রেকর্ডের বিপরীতে এ বছর ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’ মুক্তির দুই সপ্তাহ পর আমেরিকার বাজার থেকে তুলতে পেরেছে মোটে ২৯ দশমিক ৫ মিলিয়ন ডলার। উদ্বেগ ও শঙ্কার কারণ বুঝতে এবার নিশ্চয়ই অসুবিধা হচ্ছে না!

গত বছরের সবচেয়ে বেশি আয় করা ১০টি ছবির ৫টিই মুক্তি পেয়েছিল গ্রীষ্মকালে। এর মধ্যে সবচেয়ে বেশি আয় করা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ মুক্তি পেয়েছিল ২৪ এপ্রিল। অভ্যন্তরীণ উৎস থেকে ছবিটির আয় ছিল ৮৫০ মিলিয়ন ডলারের বেশি। আর আন্তর্জাতিক বাজার মিলিয়ে মোট আয় ছিল ২ দশমিক ৭ বিলিয়ন ডলারের বেশি। অথচ এত এত রেকর্ডের বিপরীতে এ বছর ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’ মুক্তির দুই সপ্তাহ পর আমেরিকার বাজার থেকে তুলতে পেরেছে মোটে ২৯ দশমিক ৫ মিলিয়ন ডলার।

হলিউড অবশ্য মহামারির শুরুতে ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইটে মুক্তির পথ খুঁজেছিল। কিন্তু তাতে সিনেমা হল বাঁচিয়ে রাখা দায়! ব্যবসার নতুন ধারা সৃষ্টির চেষ্টাও চলছে।
এসব ঘটনায় এখন হলিউডে শুরু হয়েছে ছবির মুক্তি পেছানোর উৎসব। ‘জেমস বন্ড’ সিরিজের নতুন ছবির মুক্তি গেছে আগামী বছরে। তবে আশার খবর হলো, ব্যাটম্যানের মতো ওজনদার ফ্র্যাঞ্চাইজি শুটিংয়ে ফিরতে শুরু করেছে। ব্লকবাস্টার যে চাই-ই চাই। সুপারহিরোরা দায়িত্ব না নিলে হলিউডের তারাময় আকাশ টিকিয়ে রাখাই যে দায়!

সুপারহিরোরা দায়িত্ব না নিলে হলিউডের তারাময় আকাশ টিকিয়ে রাখাই যে দায়!
সংগৃহীত

তথ্যসূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট, ভক্স, ফোর্বস, এনবিসি নিউজ, দ্য গার্ডিয়ান ও দ্য আটলান্টিক