হলিউডি উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাড পিট-অ্যাঞ্জেলিনা জোলি
ব্র্যাড পিট-অ্যাঞ্জেলিনা জোলি

হলিউডের সেরা শিল্পীরা তাঁদের কাজের কারণেই জনপ্রিয়। আজ তাঁদের জীবনের একটি অন্যদিক তুলে আনা হচ্ছে। হলিউডি শিল্পীরা যখন কাউকে কিছু উপহার দেন, তখন সেটা কেমন, তাঁর মূল্য কত ইত্যাদি প্রশ্ন জেগে ওঠে পাঠকের মনে। সেই খিদে মেটানোর জন্যই এই আয়োজন।
ব্র্যাড পিটের জন্য জলপ্রপাত!
ব্র্যাড পিটকে তাঁর ৪৮তম জন্মদিনে কী উপহার দিয়েছিলেন অ্যাঞ্জেলিনা জোলি? কেউ কি ধারণা করতে পারবেন? কোথাও এ ব্যাপারে কোনো খবর পড়ে না থাকলে আপনি তা কল্পনাতেও আনতে পারবেন না। ঠিক আছে, বলে দিচ্ছি, সেই জন্মদিনে জোলির কাছ থেকে পিট উপহার পেয়েছিলেন আস্ত একটা জলপ্রপাত!
শুধু কি তাই! নিউ ইয়র্ক থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত হৃদয়াকৃতির একটি দ্বীপও উপহার পেয়েছেন পিট তার ৫০তম জন্মদিনে। ১১ একরের এই দ্বীপটি পেট্রা আইল্যান্ড নামে পরিচিত। এই দ্বীপটিতে রয়েছে একটি হেলিপ্যাড, রয়েছে দুটো বাড়ি, যা বিখ্যাত স্থপতি ফ্র্যাংক লয়েড রাইটের ডিজাইনে তৈরি। ‘দ্য মিরর’কে দেওয়া এক সাক্ষাৎ​কারে জোলি জানিয়েছিলেন, ​দ্বীপটি বিক্রি হবে-এই কথা যখন শুনেছেন তিনি, তখনই ছুটে গেছেন দ্বীপটি দেখতে। দেখেই পছন্দ হয়ে গেছে তাঁর। বাড়ি দুটি রোমান্টিক দম্পতির জন্য একেবারে মানানসই। পারিবারিক পুণর্মিলনীর জন্যও তা যুঁতসই।