হলিউডি উপহার-৩

হলিউডের সেরা শিল্পীরা তাঁদের কাজের কারণেই জনপ্রিয়। আজ তাঁদের জীবনের একটি অন্যদিক তুলে আনা হচ্ছে। হলিউড শিল্পীরা যখন কাউকে কিছু উপহার দেন, তখন সেটা কেমন, তাঁর মূল্য কত ইত্যাদি প্রশ্ন জেগে ওঠে পাঠকের মনে। সেই খিদে মেটানোর জন্যই এই আয়োজন।
দুই মায়ের জন্য উপহার
‘ফুটবলসম্রাট’ ডেভিড বেকহ্যাম আর ‘স্পাইস গার্ল’ ভিক্টোরিয়া বেকহ্যাম এক দারুণ কাজ করেছেন। তাঁরা তাঁদের দুই মাকে উপহার দিয়েছেন সুপরিসর আউডি গাড়ি। ডেভিডের মা আর ভিক্টোরিয়ার মা ভাবতেই পারেননি এমন এক উপহার পেতে যাচ্ছেন তাঁরা।
এই আউডি গাড়ির প্রতিটির দাম ৪৬ হাজার ডলার। হঠাৎ এ রকম দামি উপহার দেওয়ার কী কারণ ঘটল? এটা আর কিছুই নয় বেকহ্যাম দম্পতি উপলব্ধি করেছেন, তাঁদের এই প্রতিষ্ঠা, সম্মান, উন্নতির পেছনে রয়েছেন এই দুই নারী। তাঁরা না থাকলে ডেভিড বা ভিক্টোরিয়া এই অবস্থানে আসতে পারতেন না।
ভিক্টোরিয়ার মা জ্যাকি অ্যাডামস আর ডেভিডের মা সান্ড্রা বেকহ্যাম এই দম্পতির চার সন্তানকে দেখে রেখেছেন। তাঁদের কারণেই বেকহ্যাম দম্পতির চলার পথ মসৃণ হয়েছে। বেকহ্যামরা কখনোই টাকা উড়িয়ে বেড়ান না। তাঁরা জানেন টাকার মূল্য কী! কিন্তু তাঁরা দুই মায়ের ভালোবাসা, কষ্ট, তাঁদের সন্তানদের নিয়ে অধ্যবসায় ইত্যাদিকে সম্মান করতে চেয়েছিলেন। তারই ফল এই গাড়ি।