হলিউডের তারকা বলিউডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মাম্মি’ ছবিতে ব্রেন্ডন ফ্রেজার
‘মাম্মি’ ছবিতে ব্রেন্ডন ফ্রেজার

‘মাম্মি’ ছবির তারকা ব্রেন্ডন ফ্রেজারের কথা মনে আছে? হলিউডের এ নামী তারকা বলিউডের ছবি ‘দ্য ফিল্ড’-এ অভিনয় করছেন। ইতিমধ্যে ছবিতে অভিনয়ের জন্য ব্রেন্ডন ভারতে এসেছেন। ছবিটি পরিচালনা করছেন রোহিত বাত্রা।

দিল্লির একটি মাফিয়া চক্র নিয়ে ছবির কাহিনি। সম্প্রতি তিনি দুই সপ্তাহের শিডিউল নিয়ে মুম্বাই এসেছেন। ছবিতে আরও অভিনয় করবেন রোনিত রায়, নিরাজ কবি ও প্রেম চোপড়া। ছবিতে ছদ্মবেশী অস্ত্র ব্যবসায়ী চরিত্রে অভিনয় করবেন ব্রেন্ডন ।

ভারত ভ্রমণে এসে হলিউডের এ অভিনেতা রোমাঞ্চিত। ছবিটির পাণ্ডুলিপি পড়ে তাঁর বেশ ভালো লাগে এবং অভিনয়ের জন্য প্রস্তাব গ্রহণ করেন। এটি রোহিত বাত্রার প্রথম ছবি। এর আগে তিনি আমেরিকায় কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানান। এ ছাড়া তিনি বেদাব্রত পাইনের ‘চিটাগং’ ছবিতে পরামর্শক হিসেবে কাজ করেছেন তিনি।

ইন্ডিয়াটুডে