হার্ভার্ডের 'সেরা শিল্পী' লুসি লিউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুসি লিউ
লুসি লিউ

‘চার্লিজ অ্যাঞ্জেলস’খ্যাত অভিনেত্রী লুসি লিউকে সম্প্রতি ‘সেরা শিল্পী’র সম্মান দিল যুক্তরাজ্যের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। হার্ভার্ড ফাউন্ডেশন এই মার্কিন অভিনেত্রীকে ‘কালচারাল রিদম ফেস্টিভ্যাল’-এ শিল্পকলায় অবদান ও ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে মানবকল্যাণে ভূমিকা রাখার জন্য বছরের সেরা শিল্পীর সম্মানে ভূষিত করেছে।


এ প্রসঙ্গে হার্ভার্ড ফাউন্ডেশনের পরিচালক এস অ্যালেন কাউন্টার জানিয়েছেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী ও শিক্ষক লুসি লিউয়ের মতো এমন আলোচিত, বিশিষ্ট চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রীকে ২০১৬ সালের সেরা শিল্পী হিসেবে উপস্থাপন করতে পেরে দারুণ আনন্দিত।

অ্যালেন আরও যোগ করেন, ‘শিল্পক্ষেত্রে লুসির অসাধারণ অবদান, ইউনিসেফ ও অন্যান্য ক্ষেত্রে মানবসেবামূলক কাজের জন্য হার্ভার্ডের শিক্ষার্থী ও শিক্ষকেরা তাঁর ব্যাপক প্রশংসা করেছেন।’

৪৭ বছর বয়সী এই অভিনেত্রীর আলোচিত কিছু কাজের মধ্যে উল্লেখযোগ্য হলো—‘চার্লিজ অ্যাঞ্জেলস’, ‘পেব্যাক’ ও ‘শিকাগো’। অভিনয় ছাড়াও এই গুণী শিল্পী ‘কুংফু পান্ডা’, ‘সিক্রেট অব দ্য উইংস’, ‘ম্যাজিক ওয়ান্ডারল্যান্ড’-এর মতো অসংখ্য ছবিতে কণ্ঠও দিয়েছেন।

অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি সমাজসেবার জন্যও এই শিল্পী সমান আলোচিত। টাইমস অব ইন্ডিয়া।