হার্ভিকে এক চোট নিলেন উমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উমা থারম্যান ও হার্ভি ওয়াইনস্টিন
উমা থারম্যান ও হার্ভি ওয়াইনস্টিন

ভক্তদের থ্যাংকস গিভিংয়ের শুভেচ্ছা জানিয়ে গতকাল শুক্রবার একটি টুইট করেন উমা থারম্যান। তিনি তাতে লেখেন, ‘সবাইকে থ্যাংকস গিভিংয়ের শুভেচ্ছা (শুধু হার্ভি ওয়াইনস্টিন ও তাঁর মদদদাতাদের ছাড়া)।’ শুভেচ্ছাবাণীর শুরুটা উমা করেন এভাবে, ‘যারা সাহস করে সত্য বলেছে, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, তাদের জানাই শুভেচ্ছা। সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আমি খুব রেগে ছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে এই মি টু (me too) প্রসঙ্গে আমার অবস্থান স্পষ্ট করা উচিত।’

হার্ভি ওয়াইনস্টিন প্রযোজিত পাল্প ফিকশন ও কিল বিল ছবিতে অভিনয় করে বেশ সাফল্য অর্জন করেছিলেন উমা। তাই এই প্রযোজকের বিরুদ্ধে যখন যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগ ওঠে, তখন অনেকে এ বিষয়ে উমার মন্তব্য জানতে অধীর হয়ে ছিলেন। কিন্তু তখন মুখ খোলেননি এই অভিনেত্রী। সূত্র: বিবিসি।