হাসিতেই এমার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমা ওয়াটসন
এমা ওয়াটসন

নারীদের অধিকারে সব সময়ই তিনি সোচ্চার। নারী অধিকারের জন্য লড়াই করতে জাতিসংঘের নারীদূত হিসেবে যোগ দিয়েছেন। এরই মধ্যে যুদ্ধের ময়দানে নেমেও পড়েছেন এমা ওয়াটসন। সম্প্রতি প্রকাশ্যে নারীদের হাসাহাসি করার অধিকার নিয়ে বিতর্ক চলছে তুরস্কে। তুর্কি উপপ্রধানমন্ত্রী বুলেন্ট আলিঙ্ক মন্তব্য করেন, নারীদের প্রকাশ্যে হাসাহাসি করা ঠিক নয়। এমন মন্তব্যে দেশটির নারীরা ক্ষোভে ফেটে পড়েন। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় চলছে তুমুল প্রতিবাদ। সেই প্রতিবাদে এমা যোগ দিলেন একটি রেস্তোরাঁয় নিজের অট্টহাসিতে ফেটে পড়ার ছবি পোস্ট করে। আইএএনএস।