হাড় ভেঙেছে উমার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কিল বিল’ তারকা উমা থারম্যান সম্প্রতি এক দুর্ঘটনার কবলে পড়েন। ঘোড়া থেকে পড়ে তাঁর কোমরের কয়েকটি হাড় ভেঙে গেছে। তাঁর মুখপাত্র গণমাধ্যমকে এই বিষয়ে জানিয়েছেন।
৪৬ বছর বয়সী উমা তাঁর নিজের খামারের ঘোড়ার পিঠে চড়ে ঘুরতে বেরিয়েছিলেন কিছুদিন আগে। সে সময় হঠাৎ ঘোড়া তাঁর সামনের দুই পা উঁচু করে হেঁকে উঠলে মার্কিন এ অভিনেত্রী ছিটকে পড়ে যান। তখনই কোমরে মারাত্মক আঘাত পান তিনি। দুর্ঘটনার পরপরই তাঁর মুখপাত্র জানিয়েছেন, উমা এখন সুস্থ আছেন। তবে অভিনেত্রীর ঘনিষ্ট একজন জানান, দুর্ঘটনার পর উমার কোমরে নাকি অস্ত্রপচার করা হয়েছে। এ বিষয়ে মুখপাত্রের কাছে প্রশ্ন করা হলে তিনি এর কোনো জবাব দেননি। মিরর।